March 18, 2026, 10:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ২১ জেলায় ইউএসএআইডির ৩৮৯ কোটি টাকার প্রকল্প

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ২১ জেলায় ৩৮৯ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- ইউএসএআইডি এই অর্থায়ন করছে। কৃষি মন্ত্রণালযয়ের সহযোগিতায় বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার (আইএফডিসি)।
‘ফিড দি ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি (সিএসএ)’ শীর্ষক পাঁচ বছর (২০২৩-২০২৮) মেয়াদী প্রকল্পটি উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন আইফিডিসির প্রেসিডেন্ট ও সিইও হেংক ফান রেইন এবং ইউএসএআইডির ইকোনমিক গ্রোথ অফিসের পরিচালক মুহাম্মদ খান।
বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত দেন সিএসএ অ্যাক্টিভিটি চিফ অব পার্টি ইশরাত জাহান।
অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশের কৃষি খাত যখন জলবায়ু পরিবর্তনসহ বহু রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করছে ঠিক এমন সময়ে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। করোনাভাইরাস মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে আগের চেয়ে পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশেষভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ছোট কৃষকরা বেশি মাত্রায় ঝুঁকি মোকাবেলা করছেন।
সিএসএ অ্যাক্টিভিটির হিসাবে, এই প্রকল্পের মাধ্যমে ছয় লাখ এক হাজার ৫৫০ টন সার ও ৪২ কোটি ৪০ লাখ ডলারের সারের ভর্তুকি সাশ্রয় হবে এবং ক্রমবর্ধমান হারে ৯৫ লাখ ৩০ হাজার টন ফসল উৎপাদন হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net