August 25, 2026, 8:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

পদ্মা সেতু/ এক বছরে টোল আদায় প্রায় ৭৯০ কোটি, যান চলেছে ৫২ লাখ ৫৭ হাজার ৮৫৫টি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এক বছরে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭৯০ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ৩৭০ টাকা। এসময় সেতু দিয়ে বিভিন্ন প্রকার যানবাহন পারাপার হয়েছে মোট ৫২ লাখ ৫৭ হাজার ৮৫৫টি। প্রতি মাসে গড় টোল আদায় হয়েছে ৬৭ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ৬ টাকা ২ পয়সা। প্রতিদিন গড় টোল আদায় হয়েছে ২ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৩৮৭ টাকা ৭৬ পয়সা।
তবে সর্বশেষ ৩ মাসে প্রতিদিন গড় টোল আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ৯৬ হাজার ৫৬৬ টাকা ৮৭ পয়সা। গত ৩ মাসে টোল আদায় বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হিসেবে মোটরসাইকেল পারাপার বলে জানা গেছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের বলেন, সেতু উদ্বোধনের পর থেকে এ বছর জুন মাসের ২২ তারিখ পর্যন্ত ৩৬২ দিনে সেতুতে মোট টোল আদায় হয়েছে প্রায় ৭৯১ কোটি টাকা। গত বছর জুন মাসে ৫ দিনে সেতু দিয়ে মোট যানবাহন পার হয়েছে ১ লাখ ৭ হাজার ১০৪টি। এ থেকে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৫০ টাকা।
জুলাই মাসে মোট যানবাহন পার হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ২০টি। এ থেকে টোল আদায় হয়েছে ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪ শত টাকা। আগস্ট মাসে মোট যানবাহন পার হয়েছে ৪ লাখ ১২হাজার ৩০৩টি। এ থেকে টোল আদায় হয়েছে ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। সেপ্টেম্বর মাসে মোট যানবাহন পার হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৬৪২টি। এ থেকে টোল আদায় হয়েছে ৫৯ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। অক্টোবর মাসে মোট যানবাহন পার হয়েছে ৪ লাখ ২৬হাজার ১২৭টি। এ থেকে টোল আদায় হয়েছে ৬৩ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৯৫০ টাকা।
নভেম্বর মাসে মোট যানবাহন পার হয়েছে ৪ লাখ ৮৮৩টি। এ থেকে টোল আদায় হয়েছে ৬১ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৪০০ টাকা। ডিসেম্বর মাসে মোট যানবাহন পার হয়েছে ৪ লাখ ৫৯হাজার ৩৮৩টি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net