August 25, 2026, 10:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

মধ্যরাতে খোকসায় হত্যাকান্ড, লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে কালীবাড়ী বাঁধ সংলগ্ন গড়াই নদী এলাকা থেকে গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাসিরুল (২৮)। তিনি উপজেলার জানিপুর ইউনিয়নের জানিপুর পুরাতন বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে।
মঙ্গলবার সকালে থানায় লাশ শনাক্ত করেছেন নাসিরুলের মা নাসিমা বেগম। এ সময় পরিবারের লোকজন থানায় উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, তারা রাত ১১টার দিকে ভ্যান চালক নাসিরুলকে তার ভ্যানে বোরকা পুরোহিত এক নারীকে নিয়ে কালীবাড়ি বাঁধ সংলগ্ন এলাকার দিকে যেতে দেখেন। তার কিছু সময় পর ঐ নারীকে চলে আসতে দেখেন। তার সাথে নাসিরুল ছিল না। অনেকের মনে খটকা তৈরি হলে কয়েকজন কালীবাড়ি বাঁধের দিকে যান। সেখানে নাসিরুলের লাশ দেখতে পান তারা। তবে ঐ নারীর কোন হদিস মেলেনি রাতে।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নাসিরুলকে রশি পেঁচিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের। তবে ঐ নারী একাই ঐ হত্যাকান্ড ঘটিয়েছিল কিনা এ বিষয়ে কোন সদুত্তর মেলেনি।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। লাশের পরিচয় পেয়েছেন সকালে। তদন্ত চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net