March 18, 2026, 4:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

মিজোরাম ও পশ্চিমবঙ্গ সীমান্তে আরও ১৬ বর্ডার হাট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের সঙ্গে মিজোরাম ও পশ্চিমবঙ্গের সীমান্তে নতুন করে আরও ১৬টি বর্ডার হাট চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ও ভারত। ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর জন্য নয়াদিল্লি এবং ঢাকা ১৬টি নতুন সীমান্ত হাট স্থাপনের কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কূটনীতিক স্মিতা পন্ত।
স্মিতা পন্ত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ, মিয়ানমার) হিসেবে দায়িত্বে রয়েছেন। তার মতে, দুই দেশের মধ্যে বর্তমানে আটটি বর্ডার হাট চালু আছে এবং সেগুলো ত্রিপুরা এবং মেঘালয়ের মতো উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্যগুলোতে অবস্থিত।
ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে কানেকটিভিটির বিষয়ে এশিয়ান কনফ্লুয়েন্স নামে একটি থিংক ট্যাংকের অ য়োাজিত কনফারেন্সে কথা বলার সময় পন্ত এসব মন্তব্য করেন।
লাইভ মিন্ট বলছে, নতুন করে এসব সীমান্ত হাট প্রতিষ্ঠার বিষয়টি বর্তমানে (উভয় দেশের মধ্যে) আলোচনায় রয়েছে এবং সেগুলো মিজোরাম ও পশ্চিমবঙ্গে স্থাপন করা হবে। নতুন এই সীমান্ত হাটগুলো সীমান্তের উভয়পাশে অবৈধ বাণিজ্য হ্রাস করার পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের জন্য বাজারে প্রবেশ এবং অর্থনৈতিক সুযোগ আরও উন্নত করতে পারে।
মূলত এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হলো যখন বাংলাদেশ এবং ভারত নিজেদের মধ্যে বাণিজ্য প্রবাহ উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা হাতে নিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, এই দুই দেশ জাপানের সহায়তায় ও অর্থায়নে বেশ কিছু উদ্যোগের মাধ্যমে সংযোগ আরও উন্নত করার জন্য অবকাঠামো নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। ২০২৭ সালের মধ্যে বাংলাদেশে মাতারবাড়ি বন্দর নির্মাণ সম্পন্ন হলে ভারত থেকে বাংলাদেশে এবং পরবর্তীতে এশিয়ার বাজারে পণ্যের সহজ প্রবাহের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া এই তিনটি দেশ ‘বে অব বেঙ্গল নর্থইস্ট ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন কনসেপ্ট’ নিয়েও একত্রে কাজ করছে। যার লক্ষ্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এবং বাংলাদেশে উৎপাদনকে আকৃষ্ট করা।
এর পাশাপাশি বিস্তৃত পরিসরের একটি অর্থনৈতিক চুক্তির জন্য নয়াদিল্লি ও ঢাকা আলোচনা করছে বলেও সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net