March 11, 2026, 3:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

৯৮ শতাংশ কাজ শেষ/মোংলা-খুলনা রেলপথ চালু অক্টোবর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মোংলা-খুলনা রেলপথ নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে প্রকল্পের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। অক্টোবরের শেষে এ রেলপথ চালু হবে। মোংলা বন্দর ব্যবহার ও ট্রানজিট হিসাবে পণ্য পরিবহণে ভারত, ভুটান ও নেপাল রেলপথ ব্যবহারের সুবিধা পাবে।
জানা গেছে, দেশের অভ্যন্তরীণ রুটসহ প্রতিবেশী দেশগুলোয় এ রেলপথ বিস্তৃত হচ্ছে। প্রকল্প পরিচালক আরিফুজ্জামান জানান, মোংলা-খুলনা রেলপথের নির্মাণকাজ এখন একেবারেই শেষের পথে। আগামী অক্টোবরের শেষে খুলনা-মোংলা রেলপথ (ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা বন্দরের দিগরাজ) দিয়ে রেল চলাচল শুরুর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে কাজ। কিছু ফিনিশিংয়ের কাজ চলছে। চলতি মাসের মধ্যেই সব কাজ শেষ হবে।
তিনি জানান, ট্রানজিট সুবিধার আওতায় মোংলা বন্দর থেকে ভারত, নেপাল ও ভুটান পণ্য পরিবহণ করতে পারবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী শেখ শওকত আলী জানান, রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের জাহাজ ভেড়ানোর জেটিসংলগ্ন রেলস্টেশন ছাড়াও আমদানি-রপ্তানি পণ্য উঠানো-নামানোর জন্য ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। এতে অভ্যন্তরীণ রুটসহ আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহণ সহজ ও দ্রুত হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হক বলেন, বর্তমানে বন্দরে বছরে এক লাখ টিউজ কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে। ভারত, ভুটান ও নেপাল ট্রানজিট ব্যবহার করলে বছরে ৮ থেকে ১০ লাখ টিউজ কনটেইনার হ্যান্ডলিং হবে। তিনি আরও বলেন, বাড়তি চাপ সামাল দেওয়ার সক্ষমতা বন্দরের রয়েছে।
এ প্রসঙ্গে মোংলা বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহম্মেদ বলেন, মোংলা-খুলনা রেলপথের মাধ্যমে মোংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। নিরবচ্ছিন্ন রেল যোগাযোগের মাধ্যমে গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন পণ্য কম খরচে মোংলা বন্দর থেকে পরিবহণ করা যাবে। বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ-সদস্য ও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আন্তরিক। প্রতিবেশী দেশ ভারত, ভুটান ও নেপাল নৌপথের পাশাপাশি মোংলা বন্দর ব্যবহার করে পণ্য পরিবহণের সুবিধা পাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net