March 12, 2026, 12:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

মার্চ মাসে ৫১০ কোটি ২৫ লাখ ডলারের পণ্য রফতানি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৫১০ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ৯ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩ সালের মার্চে রফতানি হয় ৪৬৪ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলারের পণ্য।
মঙ্গলবার (২ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদন ইপিবি দাবি করেছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল।
অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ১৩ দশমিক ৬৫ শতাংশ। কৃষি পণ্যের রফতানি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ। পাট ও পাটপণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৫ দশমিক ৬ শতাংশ। হোমটেক্সটাইল পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ২৫ দশমিক ৯৮ শতাংশ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net