April 24, 2026, 4:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

ফিরতি ঢাকাতেও দৌলতদিয়া ফেরিঘাটে স্বস্তি, যাত্রী ও যানবাহনে কোনটিতেই চাপ নেই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঈদের ছুটি শেষে ঢাকা থেকে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরতি পথেও স্বস্তি রয়েছে। কোন জট নেই। বরং উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনের তেমন চাপ নেই।
আজ সোমবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট ঘুরে এই চিত্র দেখা গেছে। ঘাট এলাকা প্রায় ফাঁকা। সেই চিরচেনা রূপ হারিয়েছে ফেরিঘাট। দেখা যায়নি যানজট, নেই ভোগান্তি। দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রী ও যানবাহনগুলো সোজা ফেরিতে উঠে পদ্মা পাড়ি দিচ্ছে।
দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের ৪ নম্বার ঘাটে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া থেকে হাসনাহেনা নামের একটি ফেরি দৌলতদিয়া প্রান্তে আসতে। ফেরিঘাটের পল্টুন থেকে মহাসড়ক পর্যন্ত কোন যানবাহনের সিরিয়াল নেই। স্বাভাবিকভাবে যাত্রী ও যানবাহনের চালকেরা সোজা ফেরিতে চলে যাচ্ছেন।
মো. আনোয়ার হোসেন নামের এক যাত্রী বলেন, “পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ নেই। ফিরতি পথে আমাদের কোন ভোগান্তি হয়নি। ভোগান্তি ছাড়াই আমরা ফেরিঘাট দিয়ে পদ্মা পাড়ি দিচ্ছি।”
লঞ্চযাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, দৌলতদিয়া প্রান্তের লঞ্চঘাট এলাকায় কোন ভোগান্তি নেই। যাত্রীরা ভোগান্তি ছাড়াই লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছেন।
দৌলতদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন জানান, কোনা প্রান্তেই কোন ভোগান্তি নেই। বহরে ১৫টি ফেরি রয়েছে। যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় বর্তমানে ৮টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেলে ফেরিগুলো চলাচল করবে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net