March 3, 2026, 9:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

গড়াই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে ডুবে ুদই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- কুমারখালীর জয়নাবাদের আলমগীর হোসেনের ছেলে সাহেদ আলী (৮) এবং একই উপজেলার শেরকান্দী গ্রামের আক্তারুজ্জামান শামীমের মেয়ে শেফা খাতুন (১৩)। সম্পর্কে তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাইবোন।
পুলিশ, নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে শেফা তার মামা বাড়ি জয়নাবাদের বেড়াতে আসে। মামাতো ভাই সাহেদকে সঙ্গে নিয়ে বুধবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে দেড়টার দিকে নদী থেকে সাহেদের মরদেহ উদ্ধার করা হয়। ঘন্টা থানেক পর পরে শেফার মরদেহ পাওয়া যায়। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোনো না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
শুভব্রত আমান
১৭/৪/২০২৪

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net