March 17, 2026, 6:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

২৪২ মেট্রিকটন জব্দ/ ভারতীয় চিনি দেশীয় কোম্পানীর মোড়কে দেশের বাজারে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চিনির মান নিয়ে প্রশ্ন উঠলেও কোন পরিস্কার ধারনা ছিল না। এবার পাবনাতে ভারত থেকে চোরাইপথে আনা ২৪২ মেট্রিকটন চিনি জব্দ করার পর বিষয়টি পরিস্কার হয়েছে। চোরাইপথে আনা চিনি দেশীয় কোম্পানীর মোড়কে দেশে বাজারজাত করে আসছে একটি সিন্ডিকেট।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এই চিনি উদ্ধার করা হয়। হয়। এ সময় চোরাকারবারে জড়িত ২৩ জনকে আটক এবং চিনি বহনকারী ১২টি ট্রাক জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান মাহমুদ তুহিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, ভারত থেকে চোরাইপথে এনে ওই চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। অবৈধভাবে চোরাইপথে আনা চিনি পাবনা দিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাজিরহাট ফেরিঘাটে অভিযান চালিয়ে ২৪২ মেট্রিকটন চিনিসহ ২৩ জনকে আটক করা হয়। এসময় ১২টি ট্রাক জব্দ করা হয়। এসব ভারতীয় চোরাই চিনি সিলেটের জয়ন্তপুর থেকে ১২টি ট্রাকে করে নিয়ে ঢাকা হয়ে মানিকগঞ্জের কাজিরহাট ফেরিঘাট দিয়ে পাবনাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নিয়েছিল পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।
ডিবি কর্মকর্তা জানান, ঐ চক্রটি স্বীকার করেছে দীর্ঘদিন ধরে এই কাজ চলে আসছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net