July 24, 2026, 11:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট

কুষ্টিয়ায় আবারও পানের বরজে আগুন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাতে আবারও পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার আনুমানিক ৪৫ বিঘা জমির বরজ পুড়ে গেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার সময় আগুনের সূত্রপাত ঘটে। বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি খুশিরপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৩৫ জন কৃষকের প্রায় ৪ হাজার পিলি পানের বরজ পুড়েছে। প্রায় ৪ ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাটুয়াকান্দির ফরজ আলী ফরাজির পানের বরজে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তীব্র দাবদাহের কারণে অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, শ্রমিকদের বিড়ির আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। কারন অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ৪০-৪৫ বিঘা পান বরজপুরে একেবারে ছায় হয়ে গেছে ।
তিনি বলেন উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য।
এর আগে ১০ মার্চ একই এলাকায় ও পাশ^বর্তী কয়েকটি গ্রামের পানের বরজে আগুন লাগে। এতে প্রায় ৩০০ বিঘা জমির পান আগুনে ভস্মিভ‚ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net