October 14, 2026, 4:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়া মেডিকেলে দুদকের অভিযান/সরঞ্জামাদি ক্রয় বিষয়ক টেন্ডার ডকুমেন্ট যাচাই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ জুন) দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে এই দুটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ উঠেছে, মেডিকেলের কিছু কর্মচারী ও ঠিকাদারের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন কেনাকাটায় বাজার মূল্যের কয়েকগুণ বেশি দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং চুক্তিপত্র অনুযায়ী সকল পণ্য সরবরাহ করা হয়নি।
অভিযোনের সময় দুদক টিম অভিযোগে উল্লিখিত হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ১৯টি মেডিকেল সরঞ্জামাদি ক্রয় বিষয়ক টেন্ডার ডকুমেন্ট যাচাই করে। টিম জানতে পারে, সরঞ্জামাদি সরবরাহের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এসপি ট্রেডিং হাউসকে বিভিন্ন মেয়াদে সময় বৃদ্ধি করে যন্ত্রাংশ সরবরাহে ২০২৩ সালের ডিসেম্বরে শেষ তারিখ দেয়। কিন্তু এ সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি মোট ৬টি যন্ত্রাংশ সরবরাহ করেছে। অদ্যাবধি অবশিষ্ট ১৩টি পণ্য সরবরাহ করা হয়নি। যে ৬টি পণ্য সরবরাহ করা হয়েছে তার টেকনিক্যাল স্পেসিফিকেশন, সার্ভে রিপোর্টসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। নথিপত্র পর্যালোচনা করে অর্থ আত্মসাতসহ অন্যান্য অভিযোগের বিষয়ে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
অভিযান নিয়ে মেডিকেলের কেউ মুখ খোলেনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net