March 16, 2026, 10:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

এবার লেবানন/পুরো আরো একটি যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসায়েলের মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও সম্প্রসারিত হতে যাচ্ছে। এবার টার্গেট লোবানন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের নর্দার্ন কমান্ড মেজর জেনারেল ওরি গরদিন ও হেড অব দ্য অপারেশন্স ডিরেক্টরেটের মেজর জেনারেল ওদেদ বাসিউক মঙ্গলবার এ যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করেছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায়ই ইসরায়েলের দিকে রকেট বা মিসাইল ছুটে আসছে। কিছু দিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়। এরপর দুইশোটির বেশি রকেট ছোড়ে লেবানন। এ ঘটনার কয়েক দিনের মাথায় লেবাননে যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের সেনাবাহিনী। সেনা সদস্যদের প্রস্তুত রাখারও সিদ্ধান্ত নিয়েছে তারা।
গেল বছরের শেষভাগ থেকে ইসরায়েলে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। মঙ্গলবার তারা প্রায় ১০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে ইসরায়েলে হাইফা ও অন্যান্য শহরের দৃশ্য ধারণ করা হয়েছে। লেবাননের গ্রুপটির দাবি, ড্রোন থেকে ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবস্থানের এই ভিডিও করা হয়েছে।
ওই ভিডিও প্রকাশের পর ইসরায়েলি কর্মকর্তাদের মনে আতঙ্ক ঢুকে গেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা লেবানন ও সেখানকার সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তন করার খুব কাছে রয়েছি। পুরো মাত্রার একটি যুদ্ধের মাধ্যমে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করা হবে। আর লেবাননকে চরম শিক্ষা দেওয়া হবে।
প্রায় প্রতিদিন ছোটখাটো সংঘাতের ঘটনা ঘটছে ইসরায়েল-লেবানন সীমান্তে। এতে ইসরায়েলে ১০ জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন সেনা ও রিভার্জ ফোর্সের সদস্য নিহত হয়েছে। আর সীমান্তের ওপারে থাকা লেবাননের সশস্ত্র গোষ্ঠী, তাদের ৩৪৩ জন সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে। এ ছাড়া অন্যান্য সশস্ত্র গ্রুপের কয়েক ডজন সদস্য ও বেসামরিক নাগরিকও নিহত হয়েছে লেবাননে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net