October 14, 2026, 4:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা, ভেঙে দেয়া হলো হাত পা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও এশিয়ান টিভির কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক হাসিবুর রহমান রিজুর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (১৯ জুন) সন্ধ্যায় সদর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হাসিবুরের বাড়ি হরিপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসিবুরের ওপর হামলা চালালো হয়। তার শরীরের বিভিন্ন অংশে কাঠের টুকরো দিয়ে পেটানো হয় একই সাথে কোপানো হয়। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে।
এলাকা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানিয়েছেন, হামলায় রিজুর দুই পা ভেঙে গেছে। বাম হাতের কবজি ভেঙে গেছে। দুই হাতের আঙুলে, বুকে ও মাথায় গুরুতর জখম হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এখনও মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net