July 28, 2026, 4:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ওই শ্রমিককে উদ্ধার করতে নেমে রাজন হোসেন (৩০) নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়।
শনিবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সকালে বাড়ির পাশে মোশারফ হোসেনের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন নামের ওই শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হয়। তার চিৎকার শুনে সেখান থেকে তাকে উদ্ধার করতে নামে রাজন। তারও শ্বাসকষ্ট শুরু হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া নেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net