April 14, 2026, 1:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।
এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিচালক নির্বাচিত হওয়ার আগে বিসিবির বৈঠকে যোগ দেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভায় কমপক্ষে ৯ জনের উপস্থিত থাকা কথা।
বোর্ড সভায় পরিচালকের মধ্যে ছিলেন কাজী ইনাম, মাহবুব আনাম, ইফতেখার আহমেদ মিঠু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন ও সালাউদ্দিন চৌধুরী।
আগেই পদত্যাগ করেন জালাল ইউনুস। এ ছাড়া আমন্ত্রণ পাননি আহমেদ সাজ্জাদুল আলম ববি। জাতীয় দলের সাবেক অধিনায়ক হওয়ার আগে থেকে বিসিবির কাউন্সিলর ছিলেন ফারুক আহমেদ।
ফলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে যুক্ত হলেন বিসিবিতে। পরে উপস্থিত পরিচালকরা তাকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net