February 6, 2026, 9:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

জুলাই-আগস্ট অভ্যুত্থান/১৬৯৫ মামলায় অক্টোবরের ১৩ দিনে গ্রেফতার ৩১৯৫

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত সরকারের ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে হামলা, হত্যার ইন্ধন ও নির্দেশ প্রদানকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত ১ হাজার ৬৯৫টি মামলা হয়েছে। এসব মামলায় অক্টোবরের ১৩ দিনেই ৩ হাজার ১৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব জঘন্য ও ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তৎকালীন সরকারি দলের নেতৃত্বস্থানীয় হাই-প্রোফাইল ৭৪ জনসহ চলতি অক্টোবরেই মোট ৩ হাজার ১৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। এছাড়া বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধেও মামলা, গ্রেফতারসহ আইনি পদক্ষেপ নেয়া হয়েছে, যা চলমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের এক্ষেত্রে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশের সেবা হবে হয়রানিমুক্ত ও জনবান্ধব। কেউ যেন অযথা হয়রানির শিকার না হন, তা বাংলাদেশ পুলিশ নিশ্চিত করবে। বৈষম্যহীন সমাজ গঠন এবং মানুষের সব অধিকার নিশ্চিতে বৈষম্যবিরোধী আন্দোলন এক যুগান্তকারী মাইলফলক, যা সবার জন্য অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ অগ্রযাত্রায় ছাত্র-জনতা ও আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে পুলিশ নিত্য সারথি হয়ে কাজ করতে বদ্ধপরিকর।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net