March 10, 2026, 7:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বন্ধ ঘোষণা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
একদিন চলাচলের পরই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকামুখী ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের কাছ থেকে সাড়া না পেয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একদিনেই ট্রেনটি চালাতে ৮ লাখ ৯৬ হাজার ৭২ টাকা ক্ষতি হয়েছে।
আজ শনিবার (২ নভেম্বর) থেকে ট্রেনটি আর চলবে না।
গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তারা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়। সেজন্য ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে কৃষিপণ্য স্পেশাল ট্রেন। সপ্তাহে একদিন প্রতি শনিবার ট্রেনটি রহনপুর-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। কিন্তু গতকাল শুক্রবার রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়।
গত শনিবার ট্রেনটির প্রথম যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কোনও কৃষি পণ্য পায়নি। ফলে খালি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
জানা গেছে, গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার দূরত্ব ৩৪৬ কিলোমিটার। এ দূরত্বে ট্রেন পরিবহনে খরচ হয় ৮ লাখ ৯৬ হাজার ৪৩২ টাকা। কিন্তু গতকাল প্রথম দিন রাজশাহী থেকে ট্রেনটিতে গেছে ডিমের ১৫০ কেজি ফাঁকা খাঁচি (ক্যারেট)। যা থেকে রেল কর্তৃপক্ষ ভাড়া আদায় করেছে ৩৬০ টাকা। অর্থাৎ এ দিনে লোকসান হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭২ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net