March 12, 2026, 10:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা

গাংনীতে যৌথবাহিনীর হাতে অস্ত্র ও সরকারী অনুদানের মালামালসহ বিএনপি নেতা আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনী উপজেলায় শুটারগান, ২ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষিপণ্য, সরকারি অনুদানের শাড়ী, কম্বল এবং টিসিবির মালামালসহ ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার সকাল সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধলা গ্রামের নিজ বাড়ি থেকে টুটুলকে আটক করা হয়। টুটুল উপজেলার কাথুলী ইউনিয়নের নির্বাচিত সদস্য।
এসময় তাকে জিজ্ঞাসাবাদে ১টি শুটার গান, ২ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, এবং সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, টুটুল বিগত সময়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে বিএনপির মিছিল মিটিং সমাবেশে এ যোগদান করছেন।
এব্যাপারে গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, অস্ত্র আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে মেহেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net