July 23, 2026, 4:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমািন্ত থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৯টি স্বর্ণের বারসহ রুহুল আমিন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।
বিষটি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬-বিজিবির অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
বিজিবি কুষ্টিয়া সেক্টরের ব্যাটালিয়ন-৬ চুয়াডাঙ্গা রোবরার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায়। এতে বলা হয়, রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলার দামুরহুদা উপজেলার ডুগডুগি বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক রুহুল আমিন (২১) দামুড়হুদার উপজেলার দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিওপির একটি টহল দল নায়েক জিয়াউর রহমান নেতৃত্বে দামুরহুদার ডুগডুগি বাজারে অবস্থান নেয়। চোরাকারবারী দলের সদস্য রুহুল মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে অতিক্রম করার সময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করে হেড লাইটের কভারের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।
স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে এবং আটক রুহুলকে সোমবার সকালে দামুরহুদা পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net