May 31, 2026, 1:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি

কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে মিঠা পানির কুমির উদ্ধার, অবমুক্ত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর বালিঘাট এলাকা থেকে কুমির উদ্ধার করা হয়েছে। পরে কুমিরটিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তালবাড়িয়া বালুঘাটের কাছে মাছ ধরা জেলের জালে কুমিরটি আটকা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে নদীর তীরে ভিড় জমান স্থানীয়রা।
বন বিভাগীয় কর্মকর্তারা জানান, তালবাড়ীয়া এলাকার শরিফুল ইসলাম নামে এক জেলের জালে একটি কুমির আটকা পড়ে। পরে সেখানে গিয়ে কুমিরটিকে উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, কুমিরটি মিঠা পানির ; ১০ ফুট ৩ ইঞ্চি লম্বা এবং ৩৮ ইঞ্চি চওড়া। তিনি জানান, হার্ডিঞ্জ ব্রিজ
এলাকায় পদ্মার গভীরতা বেশি সেখানে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net