October 8, 2026, 9:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় আ.লীগ নেতার জমির বিরোধে আটকে চার লেন, আদালতের স্থিতাবস্থায় কুষ্টিয়ায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ডিসেম্বরের মধ্যে আরও ৯ কার্গো ফ্লাইটে আসবে জ্বালানি; কমিশনিংয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষাও এগোচ্ছে দৈনিক খবরওয়ালা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইবিতে পরীক্ষার খাতা হারানো/ ‘অসত্য ও বিভ্রান্তিকর’ দাবি অধ্যাপক এমতাজ হোসেনের, ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান

বাঙালীর জীবন প্রবাহের সাথে ষড়ঋতুর বৈচিত্রপূর্ণ সম্পর্ক রয়েছে : ইবি ভাইস চ্যান্সেলর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ^^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বাঙালীর জীবন প্রবাহের সাথে ষড়ঋতুর বৈচিত্রপূর্ণ সম্পর্ক রয়েছে। এটা একটা প্রগাঢ় বন্ধনের মতো, কখনোই তা বিচ্ছিন্ন হবার নয়।
ভাইস চ্যান্সেলর আজ ১৭ই ফেব্রয়ারি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, বাঙালীর মানস গঠনেও এই ষড়ঋতুর প্রভাব রয়েছে। ষড়ঋতুর উপর ভিত্তি করে অনেক সময়ই আমাদের জীবন প্রণালী পরিবর্তিত হয়। তার মতে, শীতে আমরা কিছুটা বা ক্লীষ্ট, বসন্তে উদযাপিত, গ্রীস্মে উদাস, বর্ষায় ¯œাত, শরতে প্রস্ফুটিত ও হেমন্তে উদ্বেলিত ধানের গানে। তিনি বলেন, ঋতুর এই বৈচিত্রময় আবহ পৃথিবীর কোথাও নেই বলেই প্রতীয়মান হয়েছে।
তিনি বলেন, আমাদের লোকজ শিল্প উজ্জীবিত হয়েছে এই ঋতু বৈচিত্রে। আমাদের যে জারি, শারি, বাউল গান সবকিছুর মূলসুর এখান থেকেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চান্সেলর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন। বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সওেয়ার মুর্শেদ, প্রফেসর গাজী মাহবুব মুর্শিদ, প্রফেসর ড. রাশিদুজ্জামান প্রমুখ।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “ঋতুরাজ বসন্ত প্রকৃতিতে নতুন পরিবর্তন আনে। বসন্ত যেমন প্রকৃতিকে নব রূপে সাজায়, তেমনি আমাদেরও সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিতে হবে।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বসন্ত বাঙালির জীবনে এক নতুন প্রভাতের বার্তা নিয়ে আসে। আমাদের ষড়ঋতুর বৈচিত্র্য পৃথিবীর আর কোথাও নেই। ঋতুচক্রের সঙ্গে আমাদের জাতির সংযোগ রয়েছে।”
তিনি বলেন, আমাদের জীবন বসন্তের ফুলের মতো পুষ্পিত হোক—এটাই প্রত্যাশা।”
অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. রবিউল হক, সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক তিয়াশা চাকমা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net