October 15, 2026, 5:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

আজ বিশ্ব পরিবেশ দিবস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ^জুড়েই পালিত হচ্ছে এ দিবস। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক আয়োজিত এ দিবসের মূল লক্ষ্য হলো পরিবেশ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি ও টেকসই ভবিষ্যতের জন্য বৈশ্বিক উদ্যোগ গ্রহণ।
এ বছরের প্রতিপাদ্য বিষয়: “প্ল­াস্টিক দূষণ রোধ করুন” । আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া, যারা ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণমুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
বর্তমানে প্রতি বছর বিশ্বে প্রায় ৪৩০ মিলিয়ন টনের বেশি প্লাস্টিক উৎপন্ন হয়, যার একটি বড় অংশ একবার ব্যবহারযোগ্য। এই প্লাস্টিকই পরিণত হচ্ছে সবচেয়ে বড় পরিবেশগত হুমকিতে। সমুদ্র, নদী, খাল-বিল, এমনকি আমাদের খাদ্য ও পানীয়েও ঢুকে পড়েছে মাইক্রোপ্লাস্টিক, যা মানবদেহেও প্রভাব ফেলছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের বিকল্প ব্যবহার, পুনঃব্যবহারযোগ্য পণ্যে উৎসাহ, সচেতনতা বৃদ্ধি, এবং নীতিগত কড়াকড়ি আরোপের মাধ্যমেই দূষণ কমানো সম্ভব।
বাংলাদেশের প্রেক্ষাপটে, শহর থেকে গ্রাম পর্যন্ত প্লাস্টিক ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন থাকলেও তার প্রয়োগ সীমিত। এবার বিশ্ব পরিবেশ দিবসে সময় এসেছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর ভূমিকা গ্রহণের।
আজকের এ দিনে প্রতিটি নাগরিকের উচিত, নিজেদের জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলায় ভূমিকা রাখা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net