March 3, 2026, 1:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল

দৌলতদিয়া ঘাট/২৪ ঘণ্টায় পারাপার ২৭৫২ যানবাহন, ভোগান্তি নেই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঈদ শেষের চতুর্থ দিনেও দৌলত‌দিয়া ঘাটে আজও যাত্রী ও যানবা‌হ‌নের চাপ নেই। বৃহস্পতিবার (১২ জুন) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে দৌলত‌দিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফে‌রি ঘা‌ট এলাকায় কোনো ধরনের চাপ চোখে পড়েনি।
স্থানীয়রা জানা, দৌলত‌দিয়া ঘাট দি‌য়ে স্বাভা‌বিক সম‌য়ের মতো যাত্রী ও যানবাহন পারাপার হ‌চ্ছে। দৌলত‌দিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফে‌রি ঘা‌ট অতিরিক্ত যাত্রী ও যানবাহ‌নের চাপ নেই। যার কার‌ণে ফে‌রিও কিছুটা সময় বিলম্ব ক‌রে ছে‌ড়ে যা‌চ্ছে।
দৌলত‌দিয়া লঞ্চ ঘা‌টের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন ব‌লেন, ‘ক‌য়েকদি‌নের তুলনায় ঢাকামুখী যাত্রী‌দের চাপ কিছুটা বে‌ড়ে‌ছে। ২০‌টি লঞ্চ চলাচল করায় যাত্রীরা এসে পার হ‌তে পারছেন।
বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন ব‌লেন, চতুর্থ দিনে পূর্বের তিনদি‌নের তুলনায় সকাল থে‌কে যা‌ত্রী ও যানবাহ‌নের চাপ কিছুটা বেড়েছে। ত‌বে দৌলত‌দিয়া প্রান্তে কোনো যানজট বা ভোগা‌ন্তি নেই।’
তি‌নি আরও ব‌লেন, ‘গত ২৪ ঘণ্টায় দৌলত‌দিয়া ঘাট দি‌য়ে দুই হাজার ৭৫২টি যানবাহন পার হ‌য়ে‌ছে। এরমধ্যে বাস ৪৪৮টি, ছোট গা‌ড়ি এক হাজার ১৮৩ টি ও মোটরসাইকেল ৯০১টি।’
কুষ্টিয়া থেকে আসা যাওয়া করা এসবি পরিবহনের সুপারভাইজার হাশেম আলী জানান, কুষ্টিয়া থেকে ফেরি ঘাট পর্যন্ত এবং ফেরি পার হতে কোন সমস্যা হচ্ছে না।
তিনি জানান, মানিকগনজের মাঝমাঝি থেকে যানজট রয়েছে। কখনও কখনও ঢাকা পৌছাতে একটু সময় বেশী লাগছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net