April 21, 2026, 10:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

৫ আগস্ট উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা, ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আগামী ৫ আগস্ট “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস” পালন করবে সরকার। এ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খুব শিগগিরই ছুটির বিষয়ে সরকারি প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “৫ আগস্টের এই বিশেষ দিনটি এবার থেকে প্রতি বছর জাতীয়ভাবে পালন করা হবে।”
ফারুকী আরও জানান, ৫ আগস্টকে কেন্দ্র করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। ১৪ জুলাই থেকে শুরু হবে মূল ইভেন্ট, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। তিনি বলেন, “জুলাই মাসে যেভাবে সারা দেশ এক হয়েছিল, সেই ঐক্যের আত্মিক অনুভূতি ও চেতনা আবার ফিরিয়ে আনার লক্ষ্যেই এসব কর্মসূচি নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, জুলাই মাসে কী কী কর্মসূচি থাকবে, তা আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিস্তারিতভাবে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net