October 15, 2026, 2:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ সাত দিন পর হস্তান্তর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত ইবরাহিম বাবুর (২৮) মরদেহ সাত দিন পর বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়। বৈঠকে বাংলাদেশের ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকের পর ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দর্শনা থানা পুলিশ মরদেহ গ্রহণ করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমির জানান, “নিহতের মরদেহ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৩ জুলাই (বুধবার) দুপুরে ঝাঁঝাডাঙা গ্রামের বাসিন্দা ও কৃষক মো. ইবরাহিম বাবু স্থানীয় সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বিএসএফের গুলিতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net