August 27, 2026, 12:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

পলাতক সাবেক এমপি রেজাউল ও টোকেন চৌধুীরর বাড়ির ফটকে দুদকের নোটিশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহামেদ টোকেন চৌধুরীর বাড়ির প্রধান ফটকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী রেজাউল হক চৌধুরী ২০১৪ ও ২০২৪ সালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার ছোট ভাই বুলবুল আহামেদ টোকেন চৌধুরী একসময় উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন এবং সদ্যসমাপ্ত নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
বুধবার (৯ জুলাই) দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল তাদের বাড়ি উপজেলার সোনাইকুন্ড গ্রামে গিয়ে এই দুটি নোটিশ ঝুলিয়ে দেন। নোটিশে নির্ধারিত ফরমে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপনের গুরুতর অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদক সক্রিয়ভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোটিশ টানানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ৫ জুলাইয়ের পর থেকে রেজাউল হক ও বুলবুল আহামেদ এলাকা ছেড়ে গেছেন এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও, টোকেন চৌধুরীর বিরুদ্ধে স্থানীয়ভাবে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করে আসছেন বলেও অভিযোগ উঠেছে।
এর আগে, গত ৩০ জুন আদালতের নির্দেশে দুদক তাদের নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব জব্দ করে।
দুদকের উপসহকারী পরিচালক সাইদুর রহমান জানান, বাড়িতে কেউ উপস্থিত না থাকায় প্রধান ফটকে নোটিশ দুটি টানিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী না দিলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net