April 14, 2026, 11:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা

ধরা পড়ছে ইলিশ, মূল্য চড়া

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দীর্ঘদিন পর জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ইলিশ। জানা যাচ্ছে, ধরা পড়া ইলিশের পরিমাণ প্রচুর। এমনকি ইলিশের এলাকা উপকূলের মানুষরাও স্বাদ নিতে পারছেন না। জানা যাচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশের দাম অনেক বেশী।
জেলেরা জানিয়েছেন, গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে যান জেলেরা। এরপর বৈরী আবহাওয়ার কারণে পাঁচ দফা সাগর গিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে। এতে অনেকটা হতাশ হয়ে পড়েন জেলেরা। তবে সর্বশেষ ৫ জুলাইয়ের পর থেকে সাগরে যাওয়া বেশির ভাগ জেলেই ফিরেছেন বড় আকারের ইলিশ নিয়ে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জেলেপল্লিতে। ইলিশের চড়া মূল্যে মৎস্য সংশ্লিষ্টরা খুশি হলেও কেনার সামর্থ্য হারিয়েছেন উপকূলের সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২শ টাকা কেজি দরে। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ৭০-৭৫ হাজার টাকায়। ৫০০-৭০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২শ থেকে ১ হাজার ৫শ টাকায় এবং ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৭শ থেকে ১ হাজার টাকা কেজি। জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৪শ থেকে ৫০০ টাকা কেজি দরে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে কুয়াকাটা, মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হয়েছে ১২২ মেট্রিক টন ইলিশ। তারপরও ইলিশের চড়া মূল্য থাকার কারণ হিসেবে চাহিদার তুলনায় সরবরাহ কম এবং ইলিশ শিকারের জন্য জেলেদের প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির কথা বলছেন ব্যবসায়ীরা। ট্রলার মালিকদের দাবি, এখনও অধিকাংশ ট্রলার ইলিশের দেখা পায়নি। হাতেগোনা কয়েকটি ট্রলার কিছু ইলিশ পেয়েছে। সব জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net