February 6, 2026, 8:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

গোপন তৎপরতার আশঙ্কা: ১১ দিনের ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে পুলিশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন রিপোর্ট
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগকে ঘিরে আবারও সরব হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলটির কিছু নেতাকর্মী গোপনে একত্র হয়ে সহিংসতা বা নাশকতার চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা আশঙ্কায় সারা দেশে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ।
পুলিশের বিশেষ শাখা (এসবি) বলছে, এই সময়ের মধ্যে অনলাইন ও অফলাইনে সমন্বিত প্রচারণা চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। বিশেষ করে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং বিশৃঙ্খলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সোমবার (২৮ জুলাই) এসবি একটি নিরাপত্তা বার্তা পাঠিয়েছে দেশের সব জেলা পুলিশ সুপার, ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনের এবং চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারদের কাছে।
চিঠিতে বলা হয়েছে, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করছে। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কালকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।’
এসব তথ্যে বলা হয়েছে, বিতর্কিত ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো এ সময়ে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে অনলাইন ও অফলাইনে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এমনকি ফ্যাসিবাদবিরোধী শান্তিপূর্ণ কর্মসূচিতেও ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার মতো অপচেষ্টারও শঙ্কা রয়েছে।
এমন প্রেক্ষাপটে দেশের প্রতিটি থানাকে তাদের আওতাধীন এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়জুড়ে চালানো হবে বিশেষ অভিযান। এর আওতায় মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দর এলাকায় কড়া নজরদারি এবং মোবাইল পেট্রলিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন, সাইবার গোয়েন্দা তৎপরতা জোরদার এবং ডিজিটাল মাধ্যমে চালানো উসকানিমূলক প্রচারণা শনাক্ত করতে বিশেষ নজরদারির কথাও বলা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্রসংগঠনের নেতাকর্মী সরাসরি মাঠে সক্রিয় না থাকলেও ‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তুলেছে। তারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও দাবি গোয়েন্দাদের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net