March 18, 2026, 2:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

জাতিসংঘের প্রতিবেদনের মূল্য দেয় না কেউ, ভেসে যাচ্ছে কোটি কোটি টাকা : খোদ জাতিসংঘ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতিসংঘ প্রতিবছর লাখ লাখ ডলার খরচ করে হাজারো বৈঠক করে, তৈরি করে হাজার হাজার প্রতিবেদন। কিন্তু বাস্তবে এসব প্রতিবেদনের বড় একটি অংশই কেউ পড়ে না।
এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ‘ইউএন ৮০’ সংস্কার উদ্যোগের আওতায় সম্প্রতি প্রকাশিত এক অভ্যন্তরীণ পর্যালোচনায়।
গবেষণায় দেখা গেছে, জাতিসংঘের ২৪০টি সংস্থা বছরে গড়ে ২৭ হাজার বৈঠক করে এবং সচিবালয় থেকে প্রতিবছর প্রকাশিত হয় প্রায় ১,১০০টি প্রতিবেদন। অথচ এসব রিপোর্টের মাত্র ৫ শতাংশ ৫,৫০০ বারের বেশি ডাউনলোড হয়েছে। ২০ শতাংশ প্রতিবেদন তো ১,০০০ বারের কম ডাউনলোড হয়েছে।
এমনকি যেটুকু ডাউনলোড হয়, তাও আদৌ কেউ পড়ে কি না, তা নিয়েও সন্দিহান গুতেরেস নিজেই।
বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের আগ্রহের অভাব, সদস্য রাষ্ট্র ও অংশীজনদের উদাসীনতা, এবং অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিকতা—এসব মিলে জাতিসংঘের কর্মক্ষমতা ও বাজেট ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।
জাতিসংঘ চলতি বছর ৮০ বছরে পড়ল, তবে গত সাত বছর ধরেই অর্থসংকটে ভুগছে। সদস্য রাষ্ট্রগুলোর অনেকেই নিয়মিতভাবে চাঁদা পরিশোধ করছে না। এই সংকট মোকাবেলায় গুতেরেস গত মার্চে ‘ইউএন ৮০ টাস্কফোর্স’ গঠন করেন, যার মূল লক্ষ্য—ব্যয় সংকোচন, কাঠামোগত সংস্কার এবং প্রভাববান কর্মকাণ্ডে অগ্রাধিকার দেওয়া।
এই উদ্যোগের অংশ হিসেবে গুতেরেস এখন কম কিন্তু কার্যকর বৈঠক এবং ম্যান্ডেট-ভিত্তিক অর্থবোধক প্রতিবেদন তৈরির পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, অর্থ ও শ্রম অপচয় রোধ করে জাতিসংঘের প্রভাব ও গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net