September 4, 2026, 12:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল মক্কা থেকে বঙ্গোপসাগর: নিরাপত্তা নাকি নতুন ঝুঁকির ছায়া? গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি

আইপি ক্যামেরা খুলে ফেলে কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, ভাঙচুরের আগে মন্দিরে থাকা নজরদারি আইপি ক্যামেরাটি দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে।
ঘটনা ঘটে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে। খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে ছুটে যান।
মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং হালকা বৃষ্টি হচ্ছিল। এই সুযোগে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, মন্দিরটি টিন শেড ঘেরা অস্থায়ী হলেও প্রতিদিন পাহারা দেওয়া হয়। তবে লোডশেডিং চলাকালে গিয়ে দেখা যায় প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
তিনি জানান, সামনে দুর্গাপূজা, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে এবং আজ (সোমবার) থেকে রংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল।
মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। কার্তিক ও সরস্বতীসহ আরও কয়েকটি প্রতিমা ভাঙচুরের শিকার হয়েছে। সেখানে থাকা একটি আইপি ক্যামেরাও দুর্বৃত্তরা নিয়ে গেছে।
তিনি বলেন, মন্দির কমিটি এখনও কাউকে সন্দেহ করছে না এবং তারা মামলা দিতেও চায় না। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, তদন্ত চলছে।
তবে মামলা কেন হচ্ছে না এ বিষয়ে কেউ কিছু বলেন নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net