September 24, 2026, 2:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

ছয় মাসে ব্যাংক খাতে চাকরি হারালেন ৯৭৮ জন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশের ব্যাংক খাত থেকে ৯৭৮ জন কর্মী চাকরি হারিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চাকরি হারানোদের মধ্যে নারী কর্মীর সংখ্যা বেশি।
রবিবার (২১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, জুন মাসের শেষে ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন। ডিসেম্বরের শেষে এই সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ২৪৫ জন। অর্থাৎ ছয় মাসে কর্মী কমেছে ৯৭৮ জন।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নারী কর্মসংস্থানে। জুনে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা নেমে এসেছে ৩৫ হাজার ৭৮২ জনে, যা মোট কর্মীর ১৬.৭৮ শতাংশ। ছয় মাস আগে এই সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯ জন বা ১৭.৫৭ শতাংশ। অর্থাৎ নারী কর্মী কমেছে ১,৮৬৭ জন। বিপরীতে একই সময়ে পুরুষ কর্মী বেড়েছে ৮৮৯ জন।
বেসরকারি ব্যাংক খাতে নারী কর্মী হ্রাস সবচেয়ে বেশি। ডিসেম্বরের তুলনায় সেখানে নারী কর্মী কমেছে ২,০১৪ জন, যা এখন ২৪ হাজার ৫০ জন। তবে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৮৩ জন, বিশেষায়িত ব্যাংকে ৬০ জন এবং বিদেশি ব্যাংকে ৪ জন।
বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, “পূর্ববর্তী সরকারের সময়ে অনেককে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর অনেকে চাকরি হারিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী।”
যদিও সামগ্রিকভাবে নারীর সংখ্যা কমেছে, উচ্চ পর্যায়ে তাদের অংশগ্রহণ কিছুটা বেড়েছে। জুনের শেষে উচ্চ পর্যায়ের পদে নারীর উপস্থিতি দাঁড়িয়েছে ১০.২৫ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৯.৭৩ শতাংশ। তবে প্রারম্ভিক পর্যায়ে নারীর অংশগ্রহণ কমে দাঁড়িয়েছে ১৭.৬৬ শতাংশে, যা ছয় মাস আগে ছিল ১৮.৮৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও নারীর অংশগ্রহণ সামান্য কমেছে। ডিসেম্বরের ১৩.৬১ শতাংশ থেকে জুনে নেমে এসেছে ১২.৯৭ শতাংশে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net