March 12, 2026, 8:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে আমদানি করা হলো ২৪,৯৬০ কেজি পপি সিড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চট্টগ্রাম বন্দরে পাখির খাদ্যের (বার্ড ফুড) আড়ালে ২৪,৯৬০ কেজি পপি সিড আমদানির একটি চালান জব্দ করেছে কাস্টমস। চালানটি পাকিস্তান থেকে আসা এবং চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা আটক করেছে।
চট্টগ্রাম কাস্টমস বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিথ্যা ঘোষণা দিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকার পণ্য কেবল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকায় আমদানি করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) এইচ এম কবির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দরে ৯ অক্টোবর দুই কনটেইনারে ৩২,০১০ কেজি পাখির খাদ্যের একটি চালান আসে। পরে এটি ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের ডিপোতে নেওয়া হয়। চালানটির আমদানিকারক ছিলেন চট্টগ্রামের কোতোয়ালি থানার কোরবানিগঞ্জ এলাকার মেসার্স আদিব ট্রেডিং। খালাসের জন্য নগরের হালিশহরের এম এইচ ট্রেডিং কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট লিমিটেড পাখির খাদ্য হিসেবে চালানটি ঘোষণা করে ১৪ অক্টোবর কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করে।
পরবর্তীতে, চালানটির উৎস, রপ্তানিকারক ও আমদানিকারকের ব্যবসার ধরন পর্যালোচনা করে, মিথ্যা ঘোষিত পণ্য সন্দেহে খালাস স্থগিত করা হয় এবং চালানটি সিস্টেমে লক করা হয়।
কায়িক পরীক্ষা ও পরীক্ষার ফলাফল
ডিপো কর্তৃপক্ষ এবং সি অ্যান্ড এফ প্রতিষ্ঠানের উপস্থিতিতে ২২ অক্টোবর চালানটির কায়িক পরীক্ষা পরিচালনা করে কাস্টমসের এআইআর শাখা। এতে দেখা যায়, কনটেইনার দুটিতে ৭,২০০ কেজি পাখির খাদ্য এবং ২৪,৯৬০ কেজি পপি সিড লুকানো ছিল।
নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। রাসায়নিক পরীক্ষায় ২৪,৯৬০ কেজি চালানটি পপি সিড হিসেবে শনাক্ত হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনারের মুখে বার্ড ফুড দিয়ে ভিতরে পপি সিড ঢেকে আমদানির চেষ্টা করা হয়েছিল। পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ‘ক’ শ্রেণির মাদক, এবং আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুসারে নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে। তবে দেশে এটি রান্নায় ‘পোস্ত দানা’ হিসেবে ব্যবহার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চালানের ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা, কিন্তু কায়িক পরীক্ষায় প্রাপ্ত পণ্যের বাজার মূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা। কাস্টমস জানিয়েছে, আমদানিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net