November 19, 2026, 9:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরের আলোয় বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা: স্বপ্ন থেকে বাস্তবায়নের দীর্ঘ পথ চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করছেন—দোয়া কামনা তারেক রহমানের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে সক্ষম হচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
ডা. জাহিদ বলেন, “ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। দেশবাসীর দোয়ার কারণেই আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে উঠবেন। বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না—এ বিষয়ে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত সম্ভব নয়।”
তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সকালে তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।”
তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য শুভেচ্ছা ও সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারেক রহমান আরও লেখেন, “বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক, বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং বাংলাদেশের মানুষের দোয়া আমাদের গভীরভাবে স্পর্শ করছে। আমরা মমতাময়ী নেত্রীর দ্রুত আরোগ্যের জন্য নিরন্তর প্রার্থনা করছি।”
চিকিৎসার বর্তমান অবস্থা/
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং সঙ্গে আরও বেশ কিছু জটিলতা রয়েছে।
গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে এইচডিইউতে এবং পরে রোববার ভোরে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান সাংবাদিকদের বলেন, “ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। জাতির কাছে দোয়া চাই।”
পরিবারের বার্তা/
ডা. জাহিদ জানান, তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার সার্বিক তদারকি করছেন। সরকার, প্রধান উপদেষ্টা এবং হাসপাতাল কর্তৃপক্ষও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন বলে তিনি জানান।
তিনি আবারও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সবার দোয়া ও সহযোগিতায় আমরা আশা করি বেগম জিয়া সুস্থ হয়ে ফিরবেন।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net