April 1, 2026, 9:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাড়ছে হাম, খুলনা বিভাগের ১০ জেলায় ৭৯ শিশু চিকিৎসাধীন, সতর্কতা জোরদারের তাগিদ ২৪ ঘন্টায় অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, পুলিশ তদন্ত শুরু কলেজ শিক্ষকদের ছুটি বাতিলের উদ্যোগ: যৌক্তিকতা ও সমালোচনা—দুই দিকেই বিতর্ক বিশেষ কমিটির সভা/ ‘গণভোট অধ্যাদেশ’ বাতিল, সংসদে উঠছে না বিল আকারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকিপূর্ণ যাতায়াত/ দুর্ঘটনার পরও নিরাপত্তায় উদাসীনতা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী অ্যাখ্যা আমির হামজার জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পরিণতি হবে পতিত সরকারের মতো: তথ্যমন্ত্রী

লাখো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়/ চিরনিদ্রায় শহীদ ওসমান হাদি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে রাষ্ট্রীয় ও গণমানুষের গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তার দাফন সম্পন্ন হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছায়। জাতীয় কবির সমাধিস্থলের সামনের ফটক দিয়ে অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে। লাশবাহী গাড়িতে ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েমসহ তার ঘনিষ্ঠ সহযোদ্ধারা। অ্যাম্বুলেন্স আসার কিছুক্ষণ পর কেন্দ্রীয় মসজিদে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। দুপুর সাড়ে ৩টার দিকে জানাজা শেষে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
এর আগে দুপুর আড়াইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। সরাসরি উপস্থিত ও টেলিভিশনে সম্প্রচার দেখা বহু মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তিন বাহিনীর প্রধান, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শহীদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী দক্ষিণ প্লাজায় সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেয়। আর্চওয়ে গেট দিয়ে ছাত্র-জনতা দলে দলে জানাজাস্থলে প্রবেশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net