July 26, 2026, 3:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, টানা দুই দিন সূর্যের দেখা নেই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঘন কুয়াশা ও মৃদু বাতাসের প্রভাবে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। টানা দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় পুরো জেলা কুয়াশার চাদরে আচ্ছাদিত। সোমবার (২২ ডিসেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা প্রায় ৯৭ শতাংশ। কুয়াশার কারণে আকাশ ধূসর হয়ে থাকায় সূর্যের আলো প্রায় অনুপস্থিত ছিল। পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, এটি সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
তিনি আরও বলেন, সকাল ৯টার পর অল্প সময়ের জন্য সূর্য উঁকি দিলেও তা দ্রুত মিলিয়ে যায়। তবে দুপুরের দিকে সূর্যের দেখা মিলতে পারে বলে আশা করা হচ্ছে।
তীব্র শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীত নিবারণে অনেককে খড়, পুরোনো কাপড় জড়িয়ে কিংবা খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করতে দেখা গেছে।
শীতের প্রভাবে জেলায় শীতজনিত রোগের প্রকোপও বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ লক্ষ্য করা যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তীব্র ঠান্ডার কারণে সকালবেলা রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও তুলনামূলকভাবে কম।
চুয়াডাঙ্গা পৌর এলাকার ঈদগাহপাড়ার রাজমিস্ত্রি কালাম হোসেন বলেন, “ভোরে কাজে আসতেই শরীর কাঁপতে থাকে। এত ঠান্ডা, তারপরও কাজ না করলে সংসার চলে না।”
রিকশাচালক সাইদুর রহমান জানান, শীতের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না, ফলে যাত্রীও কমে গেছে। এতে আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে।
দিনমজুর সাত্তার আলী বলেন, “সূর্যের দেখা না থাকায় শীত বেশি লাগছে। সকালে কাজে বের হওয়া খুব কষ্টের, তবুও পরিবারের জন্য যেতে হচ্ছে।”
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও কমতে পারে এবং কয়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net