June 20, 2026, 1:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সময় তাসনিয়া আফরিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত আটটার দিকে মোল্লাতেঘরিয়া এলাকার একতা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েক দিন আগে বাড়ির সিঁড়ি থেকে পড়ে শিশুটির হাত ভেঙে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে অ্যানেসথেসিয়া প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালান। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দায়িত্বরত দুই চিকিৎসককে হেফাজতে নেয়।
পরিবারের দাবি, চিকিৎসকদের অবহেলা বা ভুল অ্যানেসথেসিয়ার কারণে এই মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, এটি হঠাৎ হৃদ্‌রোগজনিত কারণে হতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net