September 2, 2026, 7:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল মক্কা থেকে বঙ্গোপসাগর: নিরাপত্তা নাকি নতুন ঝুঁকির ছায়া? গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি

রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

Oplus_16908288

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সিরিয়াল এগিয়ে দেওয়া থেকে রোগী হয়রানি—গোপন অভিযানে উঠে এলো নানা অনিয়মের অভিযোগ
সনদ নিতে হলে দিতে হয় টাকা—এমন অভিযোগের সত্যতা যাচাই করতে এবার রোগী সেজেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ঢুকল দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় আড়াই ঘণ্টার গোপন অভিযানে টাকার বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগসহ হাসপাতালের নানা অনিয়মের তথ্য পেয়েছে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদকের কুষ্টিয়ার উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি বিভাগ ও রান্নাঘরসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
অভিযান শেষে সুরাইয়া সুলতানা বলেন, রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমতি নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
তবে অভিযানে সবচেয়ে গুরুতর যে অভিযোগের তথ্য পাওয়া গেছে, সেটি হলো টাকার বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ।
দুদকের এই কর্মকর্তা বলেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নার্সদের সঙ্গে রোগীদের দুর্ব্যবহার এবং রোগীদের খাবারের মান নিয়েও অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
অভিযানের খবরই জানতেন না কর্মকর্তারা
দুদক জানিয়েছে, পুরো অভিযানটি অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালনা করা হয়। এমনকি অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারাও গাড়িতে ওঠার আগে কোথায় অভিযান হবে, সে বিষয়ে জানতেন না।
অভিযান শেষে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে একটি প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।
হঠাৎ অভিযান’, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ
এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, দুদক হঠাৎ করে হাসপাতালে অভিযান পরিচালনা করেছে। তবে অভিযান শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
দুদকের প্রতিবেদন পাওয়ার পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়টি স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net