September 5, 2026, 1:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল মক্কা থেকে বঙ্গোপসাগর: নিরাপত্তা নাকি নতুন ঝুঁকির ছায়া?

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৬ লাখ ২২ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তেঁতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ তেঁতুলবাড়ী মোল্লাপাড়া মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ কেজি গাঁজা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ১৩ হাজার টাকা।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম বিলগাথুয়া মাঠ এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৯ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net