September 20, 2026, 12:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল

ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগে “সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার লাইব্রেরী কক্ষে এমফিল থেকে পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরের এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মোহাম্মদ ফাইজুল্লাহ।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ এ. বি. এম. জাকির হোসেন এবং অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন এবং আল-কুরআন বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেও পারিবারিক ভঙ্গুরতা, সামাজিক অসহিষ্ণুতা, দুর্নীতি, সাইবারবুলিং, মব জাস্টিস, কিশোর গ্যাং ও মাদকের মতো নানা সংকট প্রকট হচ্ছে। শুধু বাহ্যিক শাস্তিনির্ভর শাসনপদ্ধতি দিয়ে এসবের টেকসই সমাধান সম্ভব নয়। ‎তাদের মতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশের জনগোষ্ঠীর মনস্তত্ত্ব অনুধাবন করে কুরআন-ভিত্তিক একটি প্রাতিষ্ঠানিক ও মনস্তাত্ত্বিক রূপরেখা বাস্তবায়ন করা জরুরি, যা অপরাধের উৎসমূল বন্ধে কাজ করে।
‎তারা আরও উল্লেখ করেন, সংকট নিরসনে আল কুরআন প্রধানত মনস্তাত্ত্বিক রূপান্তর, আধ্যাত্মিক সংযোগ, বাস্তবমুখী পদক্ষেপ ও আইনি ব্যবস্থার সমন্বয়ে সমাধান দেয়। সর্বস্তরের শিক্ষাব্যবস্থায় কুরআন-সুন্নাহর নৈতিক শিক্ষার প্রতিফলন ঘটলে এসব সামাজিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. শেখ জাকির হোসেন বলেন, বাংলাদেশ বর্তমানে মব জাস্টিস, কিশোর গ্যাং, সাইবার বুলিং, মানব পাচার, মাদকাসক্তি, দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার মতো নানা সামাজিক ও নৈতিক সংকটে জর্জরিত। এই সমস্যা গুলো সামাজিক, অর্থনৈতিক ও নৈতিকতার উন্নতির অন্তরায় হিসেবে কাজ করে। এসব থেকে উত্তরণে কুরআন ও হাদিসে চমৎকার নির্দেশনা রয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থায় কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক শিক্ষার চর্চা শুরু হলে মানুষ এসব সংকট থেকে নিষ্কৃতি পাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net