September 10, 2026, 5:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

খোকসায় করোনায় মৃতদের দাফন করে ওরা বারো জন স্বেচ্ছাসেবী

হুমায়ুন কবির, খোকসা/
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যাক্তিদের দাফন কার্য পরিচালনা করে ওরা বারো জন স্বেচ্ছাসেবী যুবক।  কুষ্টিয়ার খোকসা উপজেলায় হাফেজ সালাউদ্দিন এর নেতৃত্বে গড়ে উঠেছে এই টিমটি। যেখানেই করোনার এই সময়ে মৃত্যুর ঘটনা ঘটে সেখানেই তারা যায়। অনেক সময়  আপনজনদের ফেলে রাখা সেই লাশগুলোকেও তারা সযত্নে দাফন করার কাজটি করে তারা। ৬ জন করে দুইটা টিমের ১২ জন কর্মী তারা।
উপজেলা প্রশাসন তাদের সার্বিক সহযোগিতায় করে তাকে।
স্বেচ্ছাশ্রমে গঠিত এ যুবক দলের মধ্যে নেতৃত্ব দেন হাফেজ সালাহউদ্দীন। তার সাথে রয়েছেন আব্দুর রাজ্জাক, জামালা উদ্দিন, সাদ্দাম হোসেন, শুয়াইবুর রহমান, আব্দুল আলিম, নুরমুসা, হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম, আব্দুস সাত্তার, খলিলুর রহমান প্রমুখও।
খোকসা উপজেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু বরণ করেছে  ৯ জন। এদের সকলের দাফন কার্য সম্পাদনে ওরা বারো জন কেওনা কেও সেচ্ছাসেবী হয়ে কাজ করেছে।
এরই মাঝে খোকসা উপজেলায় “এরা বারো জন” জনসাধারণের কাছে সন্মানিত যুবক হিসাবে স্বীকৃতি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net