August 25, 2026, 5:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

পানির ট্যাংকিতে বিষ দিয়ে শিক্ষক পরিবারকে হত্যার চেষ্টা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক ,ঝিনাইদহ/

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর কচুয়া গ্রামে পানির টাংকিতে বিষ মিশিয়ে এক স্কুল শিক্ষকের গোটা পরিবারকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  ঘটনা টের পেয়ে বিষ মিশ্রিত পানি ব্যবহার বন্ধ করে দেন ওই পরিবারটি। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, ২৩ জুন সন্ধ্যার দিকে শৈলকুপার বেনীপুর হাইস্কুলের শিক্ষক দেবাশীষ কুমার বিশ^াস ও তার ভাই আশীষ কুমার বিশ^াসের পানির টাংকিতে উ”চমাত্রার বিষ প্রয়োগ করে। পানির ট্যাপ ছাড়ার পরই বিষ মিশ্রিত দূর্গন্ধ পানি বের হজতে থাকে। বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যরাও দেখেন।

খবর দেওয়া হয় স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন ও কচুয়া তদন্ত পুলিশ ফাঁড়ির কর্মকর্তাকে। তারা সরেজমিনে ঘটনা পরিদর্শন করেন। পরিবারটির অভিযোগ ২০০১ সাল থেকেই একটি প্রভাবশালী মহল তাদের সহায়-সম্পত্তি ভোগ দখল করার জন্য নানা ভাবে অত্যাচার করে যাচ্ছে।

তার অংশ হিসেবে গোটা পরিবারকে হত্যার ছক কষা হয়। পরিবারটি তৎকালীন জাসদ গণবাহিনীর একটি গ্রুপের দ্বারা উপর্যুপরি নির্যাতনের শিকার হয়েছিল বলেও জানা যায়। বর্তমানে ৬ সদস্যের পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় সময় পার করছেন।

স্কুল শিক্ষক দেবাশীষ কুমার জানান, তাদের দেশত্যাগে বাধ্য করতে দূর্বৃত্তরা এধরনের অপকর্মে লিপ্ত বলে মনে করি।

এ ব্যাপারে ৫নং কাঁচেরকোল ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন জানান, বিষয়টি দুঃখজনক। পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঘটনা¯’ল পরিদর্শন করে ঘটনার সত্যতা মিলেছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, বর্বরোচিত এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে সব ধরনের প্রশাসনিক তৎপরতা চালানো হচ্ছে। তিনি বলেন, উত্তর কচুয়া গ্রামের ঐতিহ্যবাহী এ পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রকৃত দোষীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net