October 12, 2026, 4:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের

কুষ্টিয়া শহতলীতে অন্তঃসত্তা নারীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা- আটক ১

[pl_row]
[pl_col col=12]
[pl_text]

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/

কুষ্টিয়ায় ৯ মাসের অন্তঃসত্তা এক নারীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। হত্যা প্রচেষ্টাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জান যায়, শহরের কমলাপুর এলাকায় নবীন প্রামানিক স্কুল সংলগ্ন ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকতো জুলেখা, ৩৫ নামের ঐ নারী । সকালের দিকে জুলেখা তার বাড়ির বাইরে পাশের দুইজন মহিলার সাথে কথা বলছিলো। এমন অবস্থায় হঠাৎ করে বাড়ির মালিকের বড় ছেলে রোকনুজ্জামান রনি, পিতা-ফজলুল হক ই গর্ভবতী মহিলার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। জুলেখার আর্তচিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে আসে।
তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসাপাতলে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রের্ফাড করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের াাবাসিক চিকিৎসক ডাঃ তাপস কুমার সরকার জানান জানান তার শরীরের প্রায় ৮০ শতাংশের বেশি জায়গা পুড়ে গেছে।
কিন্তু তাৎক্ষনিক অর্থের যোগান না হওয়ায় ঝুলে যায় নারীটির চিকিৎসা।
এগিয়ে আসেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার)। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) তত্ত্বাবধানে কুষ্টিয়া মডেল থানা ওসিসহ অন্যান্য অফিসারগণ সবাই প্রয়োজন মতো টাকা তুলে তাকে এম্বুলেন্স ভাড়া করে ঢাকার বার্ন ইউনিটে পাঠানোর ব্যবস্থা করেন এবং চিকিৎসার জন্য কিছু নগদ অর্থেরও ব্যবস্থা করে দেন পুলিশ সদস্যবৃন্দ।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ রনিকে আটক করে। মডেল থানায় মামলা হয়েছে।

জানাযায়, অন্তসত্বা নারী জুলেখা বহলবাড়িয়া সেন্টার এলাকার মেহেদী হাসানের স্ত্রী|
ঘটনার পেছনের কারন উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে বলে জানান কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা।
শেষ খবর পাওয়া গেছে ঐ নারীটির স্বামী মেহেদী বাড়িতে ছিলনা। ঘর ভাড়া নিয়ে ভাড়াটিয়া জুলেখা ও বাড়িওয়ালার স্ত্রীর মধ্যে কাটাকাটি চলছিল। এক পর্যায়ে রনির সাথে ঐ নারীটির হাতাহাতিও হয়। রনি ক্ষিপ্ত হয়ে অঘটনটি ঘটায়।

[/pl_text]
[/pl_col]
[/pl_row]

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net