July 24, 2026, 4:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য

খোকসা পৌরবাসীর স্বাস্থ্য ও নাগরিক সুরক্ষায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে- মেয়র তারিক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা /
পৌরবাসীর স্বাস্থ্য ও নাগরিক সুরক্ষা সর্বোচ্চ ব্যবস্থা করা হবে। মহামারী করোনা ভাইরাসে ভারতীয় ডেল্টা ভাইরাসের আক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন যথাযথভাবে অনুসরণ করার জন্য পৌরবাসীকে অনুরোধ জানান। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে পৌর মিলনায়তনে মাসিক সভায় খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক এ কথা বলেন।
খোকসা পৌর সচিব ও মাসিক সভার সদস্য সচিব আব্দুল হান্নান এর উপস্থাপনায় বর্তমান মহামারী করোনাভাইরাস এর পৌরবাসীর স্বাস্থ্য ও নাগরিক সুরক্ষা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও আগামী ঈদ উল আজহা উৎসব ভাতা সহ বিভিন্ন কর্মকাণ্ড মাসিক সমন্বয় সভায়  উপস্থাপন করা হয়েছে বলে জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক। এ সভায় পৌরসভার সকল ওয়ার্ডের কলিশনারগণ সহ পৌর অর্থ কর্মকর্তা ও ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মহামারী করোনাভাইরাস এর ভারতীয় ডেল্টা ধরন সুরক্ষায় পৌরবাসীর সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়। এ সময় মহান রব্বুল আলামীনের দরবারে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net