March 15, 2026, 3:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

হজের খুতবায় প্রকম্পিত আরাফাতের ময়দান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

সবার গায়ে সাদা কাফনের দুই টুকরো কাপড়, আর মুখে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। এমন মধুর ধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফাতের পাহাড়ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস মুখর ও প্রকম্পিত হচ্ছে। এ এক অভূতপূর্ব দৃশ্য!
আজ সোমবার পবিত্র হজ। মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন পবিত্র হজের মূলপর্ব শুরু হয়েছে। সোমবার দুপুরে আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খুতবা শুরু হয়। এ সময় খুতবার সুরে প্রকম্পিত হয় আরাফাতের ময়দান। এ বছর হজে খুতবা দিচ্ছেন সৌদি আরবের বিশিষ্ট আলেম, মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা।

খুতবার শুরুতে তিনি আল্লাহতায়ালার প্রশংসা, হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করেন। উপস্থিত হাজীদের সুস্থতা কামনা করেন। তাদের জন্য দোয়া করেন। খুতবায় রাসুলের (সা.) একটি হাদিস পড়েন, যার মূল কথা হলো- কোনো মুসলমানের যদি সক্ষমতা অর্জন হয়, তাহলে জীবনে একবার হলেও তাকে অবশ্যই হজ করতে হবে।

চলতি বছরও পবিত্র হজের আরবি খুতবা অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও অনুবাদ করা হচ্ছে। বাংলাসহ অন্য যে ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা তা হলো- ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা।

আল্লাহর কাছে হাজিরা দিতে বিশ্বের ১৫০টি দেশের ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি আরাফাত ময়দানে হাজির হয়েছেন। তাদের প্রত্যেকের চোখে-মুখে ছিল ক্ষমাপ্রার্থনার আভাস। সবাই দুই হাত তুলে দোয়া করছেন।

মিনায় ফজরের নামাজ আদায়ের পর নিয়ম অনুযায়ী রওয়ানা দেন আরাফাতের ময়দানে হজযাত্রীরা সেখানে মসজিদে নামিরাহে একই ইমামের পেছনে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় এই জমায়েতে প্রতি বছরই লাখ লাখ মুসল্লি জড়ো হন। মহামারী করোনাভাইরাসের কারণে গত দুই বছর যাবত সীমিত পরিসরে হজ পালনের আআয়োজন করছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net