April 28, 2026, 10:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা

বজ্রপাতে মহিষসহ এক কৃষকের মৃত্যু

জহির  রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে মহিষ চরাতে গিয়ে বজ্রপাতে নজরুল ইসলাম (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  মারা গেছে সাথে থাকা তার মহিষটিও। 

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার পাঁকা গ্রামের কুশোগাড়ির মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম জীবননগর উপজেলার পাঁকা গ্রামের মৃত ফরিদ মন্ডলের ছেলে। নিহতের মরদেহ নিজ বাড়িতে নিয়েছে তার স্বজনরা।

নিহতের ছোট ভাই আহসান আলী জানান, বিকেলে জীবননগর উপজেলার পাঁকা গ্রামের কুশোগাড়ির মাঠে মহিষ চরাতে যান কৃষক নজরুল ইসলাম।  সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত।  এসময় একটি বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।  পরে ঘটনাস্থলেই মারা যান নজরুল।  মারা গেছে তার সাথে থাকা মহিষটিও।  খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ বাড়ি নিয়ে আসেন স্বজনরা। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net