August 27, 2026, 10:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

কট্টরপন্থি হাক্কানি নেটওয়ার্ক কাবুলের নিরাপত্তার দায়িত্বে

Afghan security personnel and Afghan militia fighting against Taliban, stand guard in Enjil district of Herat province on July 30, 2021. (Photo by Hoshang Hashimi / AFP) (Photo by HOSHANG HASHIMI/AFP via Getty Images)

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্ব কট্টরপন্থি হাক্কানি নেটওয়ার্কের যোদ্ধাদের হাতে তুলে দেয়া হযেছে। কট্টরপন্থি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে জঙ্গিগোষ্ঠী আল কায়েদাসহ বিদেশি বিভিন্ন জিহাদি গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, কাবুলের নিরাপত্তার দায়িত্ব হাক্কানি নেটওয়ার্কের হাতে তুলে দেওয়ার খবরটি উদ্বেগজনক এবং এটি তালেবানের দেওয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। কারণ ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের শাসনামলের চেয়ে এবার মধ্যপন্থী পথ বেছে নেওয়া হবে বলে তালেবান প্রতিশ্রুত দিয়েছিল।

এদিকে এর মাধ্যমে আফগানিস্তানে ফের আল-কায়েদার ফিরে আসার সম্ভাবনাকেও বাড়িয়ে দিচ্ছে। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা, তালেবানের এই সিদ্ধান্ত, গত বছর কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সময় গোষ্ঠীটির নেতাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে। কারণ সে আলোচনায় তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল যে, আফগানিস্তান আবার বিদেশি জিহাদিদের নিরাপদ আশ্রয়স্থল হবে না।

সংবাদমাধ্যমগুলো বলছে, ২০১১ সালের ফেব্রুয়ারিতে খলিল আল-রহমান হাক্কানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। সেসময় তাকে গ্রেফতার বা তথ্য প্রদানের জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এছাড়া জাতিসংঘের সন্ত্রাসীদের তালিকায়ও নাম রয়েছে হাক্কানি নেটওয়ার্কের।

অবসরপ্রাপ্ত সিনিয়র ব্রিটিশ কূটনীতিক আইভর রবার্টস ভয়েস অব আমেরিকাকে বলেছেন, হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের কাবুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া কার্যত ‘শিয়ালকে মুরগির খামারের দায়িত্ব দেওয়ার সমতুল্য’।

কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট বা সন্ত্রাসবাদ-বিরোধী প্রকল্পের সিনিয়র উপদেষ্টা আইভর রবার্টস। এটি একটি অলাভজনক সংস্থা এবং চরমপন্থি গোষ্ঠীগুলোকে নিয়ে গবেষণা করে। আইভর বলেন, তালেবানের এই পদক্ষেপে তিনি বিস্মিত। তার ভাষায়, ‘আমি ভেবেছিলাম, তালেবান এর থেকে একটু বেশি বুদ্ধি রাখে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net