October 19, 2026, 10:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

দীর্ঘ দেড় বছর পর চুয়াডাঙ্গা-দর্শনা চেকপোস্টের কার্যক্রম শুরু

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

দীর্ঘ দেড় বছর পর চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার সকাল থেকে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে আসতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। তবে, সকাল থেকে এখনও কোন যাত্রী দেশে আসেননি বলে জানিয়েছেন দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল আলিম। তিনি জানান, আজ রোববার সকাল থেকে দর্শনা চেকপোস্টের সকল কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ দেড় বছর পর আজ থেকে এই চেকপোস্ট দিয়ে দিয়ে পুনরায় যাত্রী আসা যাওয়া শুরু হলো। এক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে গমনের ক্ষেত্রে আর কোনো অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে না। ভারতে যাওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর যে পত্র ছিল তাও আর থাকছে না। তবে এই চেকপোস্ট দিয়ে গমনের ক্ষেত্রে সকল   নাগরিককে যাত্রার আগে ৭২ ঘন্টার মধ্যে করা আরটিপিসিআর টেস্ট সার্টিফিকেট সাথে রাখতে হবে। দীর্ঘ দেড় বছর পর আজ থেকে এই চেকপোস্ট দিয়ে দিয়ে পুনরায় যাত্রী আসা যাওয়া শুরু হলো। এক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে গমনের ক্ষেত্রে আর কোনো অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে না। ভারতে যাওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর যে পত্র ছিল তাও আর থাকছে না। তবে এই চেকপোস্ট দিয়ে গমনের ক্ষেত্রে সকল   নাগরিককে যাত্রার আগে ৭২ ঘন্টার মধ্যে করা আরটিপিসিআর টেস্ট সার্টিফিকেট সাথে রাখতে হবে।
উল্লেখ্য, এরআগে করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর ১৪ মার্চ দর্শনা চেকপোস্টের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। চলতি বছরের ১৭ মে ভারতে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে সীমিত পরিসরে দর্শনা চেকপোস্টের কার্যক্রম শুরু করা হয়। এ সময় শুধু মাত্র ভারতে আটকে পড়া বাংলাদেশীরা ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে এ চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net