October 19, 2026, 10:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

জহির রায়হান সোহাগ ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে আব্দুল আলিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা  সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত আব্দুল আলিম আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের নাজমুল হকের ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী ছিল।
আলিমের মা সাবিনা খাতুন জানান, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ছেলেকে নিয়ে সদর উপজেলার হাতিকাটা গ্রামের মাঠপাড়ায় বাবার বাড়িতে বসবাস করি। গত রাতে তার নানীসাহেদা বেগমের সাথে ঘুমিয়ে ছিল আলিম। রাত ৩ টার দিকে তার ডান হাতে একটি বিষধর সাপ কামড় দেয়। আজ বেলা ১১টার দিকে তাকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ চিকিৎসা করতে না পারায় সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, ঠিক সময় মতো আলিমকে হাসপাতালে নিলে তার বাঁচার সম্ভাবনা ছিল।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান জানান, ওই ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net