September 30, 2026, 1:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল

ইয়ুথ পাওয়ার কমিউনিটি কুষ্টিয়ার উদ্যোগে পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় ইয়ুথ পাওয়ার কমিউনিটি কুষ্টিয়া জেলার উদ্যোগে শতাধিক পথ শিশু,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইয়ুথ পাওয়ার কমিউনিটির প্রজেক্ট অফ “আহার” প্রকল্পের আওতায় খাদ্য বিতরণ করা হয়েছে।

কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র ৪ রাস্তার মোড়ে ইয়ুথ পাওয়ার কমিউনিটি প্রধান উপদেষ্টা ড.আমানুর আমানের অফিস থেকে ১ম পর্বের খাদ্য বিতরণ করা যায় পরে ২য় পর্ব শহরের বিভিন্ন জায়গায় ৫ টি গ্রুপে বিভক্ত হয়ে এসব বিতরণ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহারিয়ার নাফিজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।

এসময় তিনি বলেন,ইয়ুথ পাওয়ার কমিউনিটি একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন। তারা নিজেরা নিজেদের টিফিনের, হাত খরচের টাকা থেকে জমানো টাকায় মানবতার কল্যাণে কাজ করে। অসুস্থ্যদের পাশে দাঁড়ায়, শীতার্থদের জন্য শীতবস্ত্র বিতরণ, অনাহারীর মুখে খাবার তুলে দেওয়ার মতো কাজও তারা করে থাকে। এই ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন নেশা ও খারাপ পথে না গিয়ে এখনি সমাজে ভাল কাজে এগিয়ে গেছে আশা করি এই যুবরাই একদিন কুষ্টিয়াকে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার কমিউনিটি কেন্দ্রিয় পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আহাদ,সহ সভাপতি নাবিলা- বিনতে -এহসান,কুষ্টিয়া পরিষদের সহসভাপতি মারজান জামান রাহি, সাধারন সম্পাদক আরেফিন ফয়সাল জারিফ,যুগ্ন সাধারণ সম্পাদক নাফিজ ইকবাল,সুমাইয়া জামান বৃষ্টি,উম্মে সুরাইয়া,মো হাসিব,শেখ জাওয়াদুল আঞ্জুম জিতু,খালিদ রহমান,মিডিয়া বিভাগের প্রধান রুন্তিভা ফাইরোজ,এছাড়াও উপস্থিত ছিল সকল এসোসিয়েটরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net