August 6, 2026, 9:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান

বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চার দিন বন্ধ থাকার পর শনিবার (১৬ অক্টোবর) থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে গত ১২-১৫ অক্টোবর দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাসসহ শুল্ক বিভাগ ও বন্দরের সকল কাজকর্ম চালু ছিল। এছাড়া পাসপোর্ট যাত্রীদের চলাচলও ছিল স্বাভাবিক।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান দুপুর ১২টা পর্যন্ত দুদেশের মধ্যে ৮০-১০০ ট্রাক আসা যাওয়া করেছে। পণ্যজটের পাশাপাশি যানজটও রয়েছে বন্দর এলাকায়। রোববার (১৭ অক্টোবর) অফিস খোলার পর দ্রুত পণ্য খালাস হলে এই জট কমতে থাকবে বলে জানান তিনি।
জানা যায়, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে প্রায় ৩০০ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে ১০০-১৫০ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার সাইফুর রহমান মামুন জানান, কর্মচাঞ্চল্য ফিরে এসেছে দুদেশের বন্দর এলাকায়। শীঘ্রই পুরোদমে কাজকর্ম সচল হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net